হরমুজ প্রণালি অবরোধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে না যুক্তরাজ্য: বিবিসি

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ হরমুজ প্রণালি অবরোধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোনো উদ্যোগে যুক্তরাজ্য অংশ নেবে না বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

যুক্তরাজ্য সরকারের এক মুখপাত্র বলেছেন, গুরুত্বপূর্ণ এই নৌপথে কোনো ধরনের টোল আরোপ করা উচিত নয় এবং নৌ চলাচলের স্বাধীনতা রক্ষায় একটি আন্তর্জাতিক জোট গঠনে কাজ করছে ওয়েস্টমিনিস্টার। 

ওই কর্মকর্তা বলেন, ‘আমরা নৌ চলাচলের স্বাধীনতা এবং হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার পক্ষে আছি, যা বৈশ্বিক অর্থনীতি ও দেশের অভ্যন্তরীণ জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে অত্যন্ত জরুরি।’

তিনি আরও বলেন, ‘হরমুজ প্রণালিতে কোনো টোল আরোপ করা উচিত নয়। নৌ চলাচলের স্বাধীনতা রক্ষায় আমরা জরুরি ভিত্তিতে ফ্রান্সসহ অন্যান্য অংশীদারদের সঙ্গে মিলে একটি বিস্তৃত জোট গঠনে কাজ করছি।’

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে যুক্তরাজ্যের এই অবস্থানের কথা জানাল। 

Share this post

scroll to top