ক্যাপ্টেন(অবঃ) মারুফ রাজুঃ সৈয়দপুর এয়ারপোর্টে জামায়ত নেতার ৭৪ লাখ টাকা নিয়ে আটকসহ দেশব্যাপী চলা জামায়াত নানা অনৈতিক কর্মকান্ড ঘটাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্থায়ী কমিটির সদস্য ও দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
এসময় বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির বিরুদ্ধে মিথ্যা খবর প্রচারের ঘটনাও তুলে ধরেন বিএনপি এ নেতা। এধরনের বিভিন্ন অনাকাঙ্খিত ঘটনায় নির্বাচন ব্যাহত হওয়ার শঙ্কা হিসেবেও অভিহিত করেন তিনি।
তিনি বলেন দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনের পর দেশে নির্বাচন এসেছে। এটা যেন বাধা দিতে না পারে কেউ।




