ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজুঃ বাংলাদেশের রাজনীতিতে সম্প্রতি বিএনপি ও জামায়াতে ইসলামীর বিরোধীতা প্রকাশ্যে এসেছে যার প্রভাব দেখা যাচ্ছে ছাত্র সংগঠনগুলোর উপরেও। সম্প্রতি ছাত্র শিবিরকে 'গুপ্ত সংগঠন' বলেও আখ্যা দিয়েছে ছাত্রদল।
আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন সময় একত্রে আন্দোলন করলেও বর্তমানে দল দুটির এমন বিরোধী অবস্থান নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছে।
সম্প্রতি ছাত্র শিবিরকে 'গুপ্ত সংগঠন' বলে উল্লেখ করেছে ছাত্রদলের শীর্ষ নেতারা। তাদের দাবি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামেও বিভিন্ন 'প্রোপাগান্ডা' (অপপ্রচার) চালিয়ে যাচ্ছে ছাত্র শিবির।
সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আন্তর্জাতিক গণমাধ্যমকে বলছেন, "সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে ছাত্রশিবির ছাত্রদলের বিপক্ষে 'মব' সৃষ্টি করেছে।"
ছাত্র শিবিরের সাথে ছাত্রদল বিভিন্ন সময় রাজনীতির মাঠে কর্মসূচি দিলেও আদর্শগতভাবে কোনো মিল নেই উল্লেখ করে তিনি বলেন, "৫ই অগাস্টের পর পরিকল্পিতভাবে বিভাজনের রাজনীতি শুরু করেছে ছাত্র শিবির।"


