ভারতে অনুপ্রবেশ, বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ

ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজুঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় আলিমুর রেজা (৪০) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)৷

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৮টায় উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ি সীমান্ত থেকে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়৷

বিষয়টি নিশ্চিত করেন ৫০ বর্ডার গার্ড বাংলাদেশ ঠাকুরগাঁওয়ের অধিনায়ক লে. কর্নেল তানজীর আহমেদ।

তিনি বলেন, শূন্যরেখা অতিক্রম করার পর ইন্ডিয়ার তারকাটা অতিক্রম করার সময় তাকে আটক করে। আমরা ফেরত আনার জন্য যোগাযোগ করেছি।

Share this post

scroll to top