বিএনপির শ্যামা ওবায়েদ ও কৃষক দলের শহিদুল ইসলাম বাবুলের পদ স্থগিত

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের দলের সব পদ স্থগিত করা হয়েছে।  

আজ বুধবার (২১ আগস্ট) বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।  

সূত্রটি সংবাদমাধ্যমকে জানায়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের পদ স্থগিত করা হয়েছে। তবে এই ব্যাপারে বিস্তারিত কিছু এখনো দলের পক্ষ থেকে জানা যায়নি।

Share this post

scroll to top