প্রধানমন্ত্রী চাইলে পদত্যাগ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ প্রধানমন্ত্রী চাইলে পদত্যাগ করতে রাজি আছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ শনিবার রাতে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রয়োজন হলে যদি এরকম কোনো সিচুয়েশন আসে, মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন, আমরা সবসময় দেশের জন্য কাজ করি, আমরা সেটা (পদত্যাগ) করব যদি প্রধানমন্ত্রী মনে করেন।

এ সময় আসাদুজ্জামান খান বলেন, ঢাকা জেলা ও মহানগর, গাজীপুর ও নরসিংদীতে কারফিউ অব্যাহত থাকবে।তিনি জানান, ঢাকা, গাজীপুর, নারায়াণগঞ্জ ও নরসিংদীতে আগামীকাল রবিবার থেকে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

Share this post

scroll to top