রোজায় খোলা থাকবে সকল শিক্ষাপ্রতিষ্ঠান: হাইকোর্টের আদেশ স্থগিত

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ রমজান মাসের প্রথম ১৫ দিন মাধ্যমিক বিদ্যালয় এবং প্রথম ১০ দিন প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সরকারি সিদ্ধান্ত বহাল রেখেছেন আপিল বিভাগ। এই আদেশের ফলে রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
মঙ্গলবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ কে এম ফয়েজ।

Share this post

scroll to top