আমি জিতবই, মোদি হারবে : কেজরিওয়াল

Kejriwal1ভারতের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদিকে মূল প্রতিদন্ধি উল্লেখ করে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, নির্বাচনে আমি জিতবই, মোদি হারবে।

কংগ্রেস প্রার্থী অজয় রাই এখানে কোনো ফ্যাক্টর নন, আমার সঙ্গে সরাসরি লড়াই হচ্ছে নরেন্দ্র মোদির। ১৬তম লোকসভা নির্বাচনের শেষ দফায় বারানসীতে ভোট দেয়ার পর এ কথা বলেন তিনি।

এ সময় বারানসীর সাধারণ মানুষকে ঘর থেকে বেরিয়ে এসে ভোট দেয়ার আহ্বান জানান কেজরিওয়াল। এর আগে আপ এর পক্ষ থেকে ভোট দেয়ার আবেদন জানিয়ে টুইটারে বলা হয়, দুর্নীতির অবসান ও সুবিধাভোগী পুঁজিবাদের অবসানের জন্য ভোট দিন।

কেজরিওয়ালের মন্তব্যের প্রতিক্রিয়ায় কংগ্রেস প্রার্থী অজয় রায় বলেছেন, আমি এখানকার ভূমিপুত্র, আমার জয় নিশ্চিত। বারানসীর মানুষ মোদি-কেজরিওয়ালের মতো বহিরাগতদের প্রত্যাখ্যান করবে। অন্যদিকে নরেন্দ্র মোদি তার ভিডিও বার্তায় বলেছেন, মানুষের অংশগ্রহণ ছাড়া গণতন্ত্রের এ উৎসব উদযাপন সম্ভব না।

যুব সমাজের সঙ্গে নারীরাও ব্যাপক হারে এবারের নির্বাচনে অংশগ্রহণ করছেন। সুষ্ঠু নির্বাচনের জন্য আমি আশা করবো, নির্বাচন কমিশন শুধুমাত্র রাজ্য পুলিশের ওপর ভরসা না করে কেন্দ্রীয় বাহিনী নিযুক্ত করবেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top