জামিনে মুক্তি পেলেন যুবদলের সাধারণ সম্পাদক মুন্না

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ টানা এগারো মাস জেলে থাকার পর জামিনে মুক্তি পেলেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না। মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে তিনি কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান।

গত বছরের ৭ মার্চ তাকে গ্রেপ্তার করা হয়। এরপর জামিনে মুক্তি পেলেও একের পর এক পেন্ডিং মামলায় তাকে কারাগারে আটক রাখা হয়। বর্তমানে তার মামলার সংখ্যা দাঁড়িয়েছে ২৩। এ সব মামলায় তিনি জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

Share this post

scroll to top