পদ্মা সেতুতে মোটরসাইকেল চালু প্রধানমন্ত্রীর ঈদ উপহারঃওবায়দুল কাদের

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মিডনাইট হাসিনা সরকারের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের অনুমতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার।

বৃহস্পতিবার সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী পদ্মা সেতুতে গাড়ি চলাচল কার্যক্রম পরিদর্শন করতে গিয়ে মাওয়া প্রান্তে এসব কথা বলেন তিনি।

এদিকে, মুন্সীগঞ্জে পদ্মা সেতু দিয়ে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত ৪ হাজার মোটরসাইকেল পার হয়েছে। 

পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় গিয়ে দেখা যায়, হাজারো মোটরসাইকেলের সারিবদ্ধ দাঁড়িয়ে আছে। তারা নিয়ম মেনে নির্দিষ্ট লেনে দাঁড়িয়ে টোল দিয়ে সেতু পার হচ্ছেন। 

Share this post

scroll to top