সুনামগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষনের অভিযোগে ছাত্রলীগ নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  সুনামগঞ্জের দিরাই বাজারের সেন মার্কেটে দিন-দুপুরে এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক ছাত্রলীগ নেতাসহ দুইজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার রাতে ওই স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক সোহেল মিয়া ও তার চাচাতো ভাই অভির বিরুদ্ধে দিরাই থানায় মামলাটি দায়ের করেন। অভি সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য নাজমুল হকের ছেলে। শুক্রবার রাতে দিরাই থানার ওসি আজিজুর রহমান এ তথ্য জানান।

দিরাই থানা পুলিশ, মার্কেটের সিসিটিভি ফুটেজ ও মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে দিরাই থানা পয়েন্টস্থ সেন মার্কেটে ওই ছাত্রী বান্ধবীদের নিয়ে কেনাকাটা করতে যায়। এসময় অভি স্কুলছাত্রীর হাত ধরে টানতে টানতে জোরপূর্বক একটি দোকানের ভিতরে নিয়ে শ্লীলতাহানি করে। এসময় আশপাশের লোকজন সেখানে জড়ো হয়। খবর পেয়ে অভির চাচাতো ভাই  সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সোহেল মিয়া সেখানে উপস্থিত হয়। 

সোহেল ওই ছাত্রীকে ধমক দিয়ে বলে, এ ঘটনা কাউকে জানালে এসিড দিয়ে মুখ ঝলসে দেয়া হবে। ভয়ে ওই তরুণী সেন মার্কেট থেকে বের হয়ে গিয়ে তার পরিবারকে অবগত করে। পরে এ ঘটনায় ছাত্রলীগের নেতা সোহেল ও অভিকে আসামি করে দিরাই থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর পিতা।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিরা পলাতক রয়েছে, তাদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত আছে।

Share this post

scroll to top