বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থায় মানুষের আর কোনো আস্থা নেইঃ মির্জা ফখরুল।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা একেবারেই ভঙ্গুর হয়ে পড়েছে।

তিনি বলেন, শফিউল বারী বাবুর মতো তরুণ নেতার এভাবে মৃত্যু-এটা আরেকটা সত্য উদঘাটন করেছে। যার মাধ্যমে প্রমাণিত হয়েছে, দেশের স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষ আর আস্থা রাখতে পারছে না। বাবুর অসুস্থতা এবং তার অকালে চলে যাওয়াও এটাই প্রমাণ করে।

চলতি সপ্তাহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি সদ্য প্রয়াত শফিউল বারী বাবুর বাসায় গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সান্ত্বনা জানানোর পর সাংবাদিকদের কাছে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।

Share this post

scroll to top