আমার কোনো ফেসবুক একাউন্ট নেইঃ ফেসবুককে চিঠি দিলেন মির্জা ফখরুল।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ এবার তার নামে খোলা ভূয়া ফেসবুক একাউন্টের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  নিজের নামে ভুয়া অ্যাকাউন্ট খোলার বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে ফেসবুক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন তিনি।  শনিবার বিএনপির প্যাডে তিনি এই চিঠি দেন।

চিঠিতে তিনি বলেন, ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আমার নামে বানোয়াট বক্তব্য ও মতামত প্রকাশের বিব্রতকর অবস্থা থেকে আমাকে পরিত্রাণ দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ফেসবুক কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ করছি।

তিনি বলেন, অনেক দিন ধরে লক্ষ্য করছি যে, কুচক্রিমহল কর্তৃক আমার নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বক্তব্য, মন্তব্য ও মতামত প্রকাশ করা হচ্ছে।  আমি এর আগেও বলেছি এবং এখনো অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই যে, আমার নামে আমি কখনও কোনো ফেসবুক অ্যাকাউন্ট খুলিনি।

এই সমস্ত ‍ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে এর কোনো মতামতের সঙ্গে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই এবং এর কোনো দায়-দায়িত্ব আমার নেই।  সংশ্লিষ্টদের অনুরোধ করব- এই সব ভুয়া অ্যাকাউন্ট খুলে আমার নামে চালানো থেকে বিরত থাকার জন্য

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top