আওয়ামীলীগের লোক কখনও চাউল চুরি করতে পারেনা,এরা অনুপ্রবেশকারীঃ হাছান মাহমুদ। 

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও অবৈধ হাসিনা সরকারের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আপনারা যারা আওয়ামী লীগের চেয়ারম্যানদের চালচোর বলছেন, তারা আসলে আওয়ামীলীগের লোক না।  আওয়ামীলীগের লোক কখনও চাল চুরি করতে পারেনা।  তারা আওয়ামীলীগ নামধারী অনুপ্রবেশকারী মাত্র।

তিনি আরও বলেন ,কিছুদিন ধরে দেখছি ঘরে বসে বিএনপি নেতাদের বক্তব্য দিতে। তারা ঢাকা শহরে হাতেগোনা কিছু সামগ্রী বিতরণ করে ফটোসেশন করে সরকারের সমালোচনা করতেই ব্যস্ত। তারা জনগণের পাশে দাঁড়ায়নি।

চলতি সপ্তাহে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয়ে বক্তব্যকালে তিনি এসব মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি এই পরিস্থিতিতে জনগণের পাশে না দাঁড়িয়ে তাদের নেতাদের মধ্যে চিরাচরিত ভুল ধরার যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতার অংশ হিসেবে তাদের বিভিন্ন নেতা প্রতিদিন বক্তব্য রাখছেন। আমরা জনগণের পাশে আছি, বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের পাশে আছে।

তিনি বলেন, আমরা সবাইকে সঙ্গে নিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। এই বিশেষ পরিস্থিতিতে শুধু সমালোচনার খাতিরে যেন সমালোচনা না করি, সরকারকে অবশ্যই যে কেউ পরামর্শ দিতে পারে, সেই পরামর্শ গ্রহণ করার মানসিকতা সরকারের আছে।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top