নিরাপত্তাবিহীন রয়েছেন বেগম খালেদা জিয়াঃ আইজিপির কাছে পুলিশ প্রহরার আবেদন।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান-২ এর ৭৯ নম্বর রোডের বাসা ‘ফিরোজা’র সামনে পুলিশের নিরাপত্তা চেয়ে আবেদন করা হয়েছে।  উল্লেখ্য,সাবেক প্রধানমন্ত্রী এবং দেশের অন্যতম প্রধান দলের কর্নধার হিসাবে তার বাসভবনে পুলিশ প্রহরা থাকার কথা থাকলেও এবার তা দেয়া হয়নি।

 বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান,বিষয়টি নিয়ে খালেদা জিয়ার একান্ত সচিব আবদুস সাত্তার পুলিশ প্রধান (আইজিপি) বরাবর চিঠি দেন। এই চিঠির অনুলিপি ডিএমপি কমিশনার ও অতিরিক্ত আইজিপির কাছেও পৌঁছানো হয়েছে।

উল্লেখ্য, গত ২৫ মার্চ কারাগার থেকে ছয় মাসের জন্য মুক্তি পেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি সেদিনই তার ভাড়া বাড়ি ফিরোজায় ওঠেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top