বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সারাবিশ্বে ব্যপক প্রশংসনীয়: আনিসুল হক।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সারাবিশ্বে ব্যপকভাবে প্রশংসিত বলে মন্তব্য করেছেন অবৈধ হাসিনা সরকারের আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সব নাগরিকের মৌলিক মানবাধিকার সুনিশ্চিত করেছেন।

মঙ্গলবার রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে ‘ইমপ্লিমেন্টেশন অব দ্য থার্ড পেরিওডিক রিভিউ অব বাংলাদেশ’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

আনিসুল হক বলেন, আমাদের মানবাধিকার পরিস্থিতি অত্যন্ত ভালো। এ বিষয়ে নতুন আরও কী করা যায়, মানবাধিকার আরও শক্তিশালী করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কাজ করছি। সংবিধানে মৌলিক মানবাধিকার নিশ্চিত করা হয়েছে। তারপরও নতুন কিছু যোগ করা যায় কিনা, সেটি নিয়ে আমরা কাজ করছি। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. একেএম আবদুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top