এই মুহুর্তে চীন থেকে বাংলাদেশীদের ফিরিয়ে না আনলেই ভালো হয়ঃ জাহিদ মালেক।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  অবৈধ হাসিনা সরকারের  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এখন পর্যন্ত দেশে করোনাভাইরাস আসেনি। আমি মনে করি এই মুহূর্তে চীন থেকে কোন বাংলাদেশীকে  দেশে ফিরিয়ে না নিয়ে এলে ভালো হয়। সেইসঙ্গে চীন ভ্রমণকে আমরা নিরুৎসাহিত করবো ভাইরাস প্রতিরোধের স্বার্থেই। সরকারের তরফ থেকে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আজ মঙ্গলবার  রাজধানীর সোনারগাঁও হোটেলে কলেরা ও পুষ্টি বিষয়ক এশিয়া সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, অপুষ্টিজনিত সমস্যার কারণে শিশুদের মধ্যে অনেক স্বাস্থ্য সমস্যা কাটানো যাচ্ছে না। সরকারি-বেসরকারি বিভিন্ন উদ্যোগের মাধ্যমে এই সমস্যা কাটানোর কাজ চলছে। 

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top