ভারতের সঙ্গে দেশবিরোধী চুক্তি আড়াল করতেই আজ সম্রাট গ্রেফতারের নাটকঃ রিজভী

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, ভারতের সঙ্গে দেশবিরোধী চুক্তিকে জনগণের কাছ থেকে আড়াল করতে যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটককে গ্রেফতারের নাটক সাজানো হয়েছে।

নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রবিবার এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘সব দেশের প্রধানমন্ত্রীরা বিদেশ সফরে কিছু না কিছু আনতে যান। আর আমাদের প্রধানমন্ত্রী ভারত সফরে যান সবকিছু উজাড় করে দিয়ে আসতে। তার বদলে তিনি পেয়েছেন ক্ষমতার মসনদে থাকার গ্যারান্টি আর ‘ঠাকুর শান্তি পুরস্কার’। আর বাংলাদেশের জনগণের বদনসিব, বিনিময়ে তারা কিছুই পায়নি।’

রিজভীর দাবি, ‘রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় গত বছরের ৭ মার্চ শেখ হাসিনা বলেছিলেন- “বিদেশে গ্যাস রফতানি করতে রাজি হইনি বলে ২০০১ সালের নির্বাচনে ক্ষমতায় আসতে পারিনি। খালেদা জিয়া গ্যাস রফতানির মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিলেন। আমরা দেশের সম্পদ বিদেশিদের দিয়ে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবো না।” আমার প্রশ্ন, কেন ভারতকে গ্যাস দিলেন? ক্ষমতায় থাকার জন্যই কি এ গ্যাস দেওয়া? এবার অস্বীকার করবেন কোন মুখে ?’

 

রিজভী আরও বলেন, ‘ভারতের সঙ্গে সরকার কী কী চুক্তি করছে তা জানার অধিকার বাংলাদেশের জনগণের অবশ্যই রয়েছে। এই অধিকার দেশের সংবিধানই দিয়েছে।’

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top