বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে স্লোগানে স্লোগানে মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ অন্যায় ভাবে কারারুদ্ধ  বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। গত বুধবার ষষ্ঠ কাউন্সিলের মাধ্যমের নির্বাচিত ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গেলে প্রিয় নেত্রীর মুক্তির দাবিতে তারা স্লোগান দিতে থাকেন।

ছাত্রদলের সভাপতি নির্বাচিত হওয়ার পর খোকন-শ্যামল রোববার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে প্রথমবারের মতো মধুর ক্যান্টিনে প্রবেশ করেন। এসময় ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী তাদের অভিনন্দন জানান।

 

এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি, বালিশ, পর্দা, টিন, মেডিকেলের যন্ত্রপাতি, বিশ্ববিদ্যালয়ে চাঁদাবাজী, ভর্তিতে অনিয়মসহ বিশ্ববিদ্যালয়গুলো ভিসির স্বেচ্ছাচারিতা ও অনিয়মের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মধুর ক্যান্টিনে গিয়ে মিছিল শেষ হয়।

   

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top