আগস্ট মাস এলেই দেশে অশুভ শক্তির তৎপরতা বেড়ে যায়ঃওবায়দুল কাদের।

 

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  মশা বাহিত রোগ ডেঙ্গু নিধনে সিটি কর্পোরেশন এবং সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মন্ত্রী, মেয়রসহ সবাইকে সমন্বয় করে সিদ্ধান্ত নিয়ে তা জনগণকে জানানোর নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর শান্তিনগর  মোড়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে ডেঙ্গু নিধন অভিযান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

আওয়ামী লীগ নেতাদের শোকাবহ আগস্ট এর কথা স্মরণ করিয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, আগস্ট মাস এলেই দেশে অশুভ শক্তির তৎপরতা বেড়ে যায়। ডেঙ্গু নিধনে আওয়ামী লীগের নেতা ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যখন অত্যন্ত ব্যস্ত, তখন অশুভ শক্তি যেন দেশে কোনভাবেই রক্তপাত ঘটাতে না পারে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। 

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top