গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বামজোটের রোববারের হরতালে বিএনপির সমর্থন।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বামজোটের ডাকা রোববারের অর্ধদিবস হরতালে দলীয়ভাবে সমর্থন জানিয়েছে বিএনপি।

 

শুক্রবার স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৈঠকে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিমা রহমান প্রমুখ।

 

বৈঠকে ছাত্রদল প্রসঙ্গেও আলোচনা হয়। বিলুপ্ত কমিটির নেতাদের নিয়ে একটি আহ্বায়ক কমিটি গঠনের বিষয়ে ইতিবাচক আলোচনা করেন নেতারা।

এর আগে গত ২৯ জুন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, ছাত্রদলের চলমান সংকট নিরসন ও বর্তমান রাজনীতির সার্বিক পরিস্থিতি নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top