প্যারোলে নয়, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাইঃ বিএনপি

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  মিথ্যা মামলায় কারান্তরীন  দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে জানিয়েছে বিএনপি।  

দলটির নেতারা তাদের নেত্রীর প্যারোলে মুক্তি  চান না। একই সঙ্গে আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। রোববার  বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে গণঅনশন কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি নেতারা এসব কথা বলেন।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে এ কর্মসূচি সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে বিকেল ৪টা মিনিটে শেষ হয়। গণঅনশন কর্মসূচি আয়োজন করেছে বিএনপি।  ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদের নেতাদের পানি পান করিয়ে এ অনশন ভাঙান।

সভাপতির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মূল কথাটি হচ্ছে যে কোনো মূল্যে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। সে জন্য আমাদের আন্দোলন শুরু করতে হবে।
তিনি বলেন, দেশনেত্রীর চিকিৎসা হচ্ছে না। আমরা বিশেষায়িত হাসতাপাতালের মধ্যে তার পছন্দ মত হাসপাতালের কথা বলেছি। কারণ সরকারি হাসপাতালে সরকারের নিয়ন্ত্রণ থাকে তাই চিকিৎসাও সেইভাবে দেয়া হয়।।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top