খালেদা জিয়ার মুক্তির দাবিতে আইনজীবীদের দুদিনের কর্মসূচি

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে ‘গণতন্ত্র ও খালেদা জিয়া মুক্তি আইনজীবী আন্দোলনের’ কেন্দ্রীয় কমিটি।

 

কর্মসূচির মধ্যে রয়েছে শুক্রবার দেশব্যাপী মসজিদে জুমার নামাজে দোয়া এবং রোববার জাতীয় প্রেসক্লাব সম্মুখে সকাল ১১টায় আইনজীবীদের ‘কারামুক্তি বন্ধন’ কর্মসূচি।

বৃহস্পতিবার বিকালে গণমাধমে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচির কথা জানান সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, কো-চেয়ারম্যান অ্যাডভোকেট আবেদ রাজা ও মহাসচিব এবিএম রফিকুল হক তালুকদার রাজা।

বিবৃতিতে কর্মসূচি সফল করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top