‘গণভবনে না গিয়ে বিএনপি আলোচনার একটি সুযোগ হারিয়েছে’:মাহবুবুল আলম হানিফ।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, গণভবনে চা চক্রে যোগদান না করে বিএনপি আলোচনার একটি সুযোগ হারিয়েছে। এটি একটি অনানুষ্ঠানিক বৈঠক ছিল। এখানে অনেক কিছুই আলোচনা করা যেত। এর মধ্য দিয়ে বিএনপি নামক দলটির সংকট আরও বেড়েছে।

 

বিএনপি শিষ্টাচার সভ্যতা সবই ভুলে গেছে বলেই চা চক্রে যোগ দেয়নি বলে মন্তব্য করেন হানিফ।

আজ জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম এর এক স্মরণসভায় অংশ নিয়ে হানিফ এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবে এই স্মরণসভার আয়োজন করে ‘স্বপ্ন ফাউন্ডেশন’ নামে একটি সংগঠন।

হানিফ বলেন, বারবার নেতিবাচক এবং ভুল রাজনীতির কারণে হোঁচট খাচ্ছে বিএনপি। এই বৃত্তে বন্দি থাকলে দলটির অবস্থা মুসলিম লীগের মতো হবে।

 

বিএনপিকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়ে আবার মানুষেরর কাছে ফিরে যাওয়ার আহ্বান জানান হানিফ।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top