শ্রাবন্তীর দ্বিতীয় সংসারও ভেঙে গেল

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সংসার আবারো ভাঙল। ২০১৭ সালের শেষ থেকেই তার দ্বিতীয় স্বামী ও মডেল কৃষণ ব্রজের সাথে বোঝাপড়ার সমস্যা হচ্ছিল। শেষ অবধি সম্পর্ক ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন দুজনেই। সেই সিদ্ধান্তই মঙ্গলবার সরকারি ভাবে কার্যকর হলো।

এদিন আলিপুর আদালতে বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন হল। এর আগে প্রযোজক-পরিচালক রাজীব বিশ্বাসের সাথেও বিচ্ছেদ হয়েছিল তার।

 

২০১৬ সালে বেশ কিছুদিনের প্রেমের পরে বিয়ে হয়েছিল শ্রাবন্তীর। মুম্বাইয়ের বাসিন্দা মডেল কৃষণ ও শ্রাবন্তীর প্রেম তখন টলিউডে চর্চার বিষয় ছিল। তবে বছর গড়াতে না গড়াতেই মনোমালিন্য শুরু হয়। বোঝাপড়া ঠিক হচ্ছিল না। ফলে সম্পর্কে ছন্দপতন ঘটে।

এরপরে দুজনেই পারস্পরিক আলোচনার মাধ্যমে আলাদা হতে চেয়ে আদালতের দ্বারস্থ হন। যার প্রক্রিয়া এদিন সম্পন্ন হল।

২০০৩ সালে খুব অল্প বয়সে শ্রাবন্তীর বিয়ে হয় রাজীব বিশ্বাসের সঙ্গে। পরে শ্রাবন্তীই বিচ্ছেদ করেন রাজীবের সাথে। এবার কৃষণের সাথেও আইনি বিচ্ছেদ হয়ে গেল তার।

 

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top