সাবেক অর্থমন্ত্রীর হুইল চেয়ার ধরার লোকও ছিল না বিমানবন্দরে!

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ মাত্র দুই সপ্তাহের ব্যবধানেই এরকম দশ্য দেখতে হবে কখনো হয়তো কল্পনাও করেননি সদ্য সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ যখন সিলেট ওসমানী বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে নামলেন দেখলেন একেবারে ভিন্ন চিত্র। নেই কোন ঝঞ্জাট। নেতাকর্মী বা অন্য ভিআইপিদের ভিড়। নেই প্রশাসনের সেসব হর্তাকর্তা যারা মন্ত্রী থাকাকালীন তাকে স্যার স্যার বলে মুখে ফেনা তুলতেন।

আজ শুক্রবার বেলা ১টা ৫০ মিনিটের সময় নভোএয়ারের একটি ফ্লাইটে ঢাকা থেকে সিলেট আসেন আবুল মাল আবদুল মুহিত। যখন সিলেটে ফিরলেন তখন তার হুইল চেয়ার ধরার মতোও ছিল না কেউ। সাবেক এপিএস জনিকে নিয়ে একা একাই ওসমানী বিমানবন্দর ত্যাগ করেন বরেন্য এই রাজনীতিবীদ।

বিমান থেকে নেমে হুইল চেয়ারে করে তাকে নিয়ে যাওয়া হয় ভিআইপি লাউঞ্জে। ভিআইপি লাউঞ্জ তখন জনশূন্য। অথচ কয়েক দিন আগেও এখানে তাকে ঘিরে নেতাকর্মীদের জটলা লেগে থাকতো।

অর্থমন্ত্রী হিসেবে সিলেট গেলেই স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠতো বিমানবন্দর এলাকা। মোটর শোভাযাত্রা সহকারে তাকে নিয়ে আসা হতো নিজ বাসায়।

বিগত মন্ত্রিসভার প্রভাবশালী মন্ত্রী মুহিতকে ঘিরে সবসময়ই সাধারণ নেতাকর্মী থেকে শুরু করে ব্যবসায়ী, শিল্পপতিসহ অনেকেরই আনাগোনা থাকতো। কিন্তু মন্ত্রিসভা থেকে বাদ পড়তে না পড়তেই সেই সব মানুষগুলো তাকে ভুলে গেছেন।

তবে বাফুফের কার্যনির্বাহী সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম ভিআইপি লাউঞ্জের গেটে সাবেক এই মন্ত্রীকে স্বাগত জানান। পরে সাবেক এই অর্থমন্ত্রী বিমানবন্দর থেকে চলে যান সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে বসে দেখেন সিলেট সিক্সার্স ও ঢাকা ডায়নামাইটসের ম্যাচ।

 

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top