শুধু একবার আমাকে জয়ী করুন : রেজা কিবরিয়া

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের ধানের শীষের প্রার্থী গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য রেজা কিবরিয়া নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন।

বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত নবীগঞ্জ উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ মধ্যবাজার, সৈয়দপুর বাজার, কামারগাঁও, বান্দেরবাজার ও ইনাতগঞ্জ এলাকায় গণসংযোগ ও পথসভা করেন তিনি।

এ সময় রেজা কিবরিয়া বলেন, নবীগঞ্জ-বাহুবল নিয়ে আমার বাবার অনেক স্বপ্ন ছিল, সেসব স্বপ্ন আজো পূরণ হয়নি। আমাকে আপনারা আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়ী করলে বাবার স্বপ্ন পূরণ করতে পারব। শুধু একবার আমাকে জয়ী করুন, দেখবেন এই এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারব। বাবার রেখে যাওয়া স্বপ্ন পূরণে সবাই ধানের শীষে ভোট দিন।

রেজা কিবরিয়ার গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন- স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় ভোটাররা।

নবীগঞ্জ ও বাহুবল উপজেলা নিয়ে হবিগঞ্জ-১ আসন। অর্থনীতিবিদ রেজা কিবরিয়া ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জে গ্রেনেড হামলায় নিহত সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা শাহ এ এম এস কিবরিয়ার ছেলে। রেজা কিবরিয়া গত ১৮ নভেম্বর গণফোরামে যোগ দেন। একাদশ সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসনে ঐক্যফ্রন্ট থেকে মনোনয়ন পান তিনি।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top