প্রাক নির্বাচনের পরিস্থিতি পর্যেক্ষনে ঢাকায় আসছেন ইইউর বিশেষজ্ঞদল।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  আসন্ন বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পুর্ব পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ইউরোপীয় ইউনিয়নের দুই সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল ঢাকা আসছেন।

 

আগামী মঙ্গলবার তারা ঢাকা আসবেন বলে সরকারি সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে।

আগামী নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি পাঠাবে না। বরং এই দুই বিশেষজ্ঞ ইউরোপীয় ইউনিয়নে একটি রিপোর্ট জমা দেবে।

সফরে তারা প্রধান নির্বাচন কমিশনার, পুলিশের মাহপরিদর্শক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও জ্যেষ্ঠ রাজনীতিবিদদের সঙ্গে বৈঠক করবেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top