বলিউডে বইছে শাহরুখ ঝড়

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ দীর্ঘ অপেক্ষার পালা শেষে মুক্তি পেলো বলিউড কিং শাহরুখ খানের নতুন ছবি ‘জিরো’র ট্রেলার। কিং খানের জন্মদিন উপলক্ষে ২ নভেম্বর রাতে মুক্তি দেয়া হয়েছে নতুন ছবির এ ট্রেলার। তারপর…. চলছে ঝড়।

শাহরুখ খান মানেই দর্শকদের মাঝে বাড়তি উত্তেজনা। আর সেটা দেখা গেলো শাহরুখের নতুন ছবির ট্রেলার প্রকাশের পরই।

ট্রেলারে একজন ৩৮ বছর বয়সী বামুনের চরিত্রে দেখা গেল কিং খানকে। যে কিনা নিজের জন্য বিয়ের পাত্রী খুঁজে বেড়ায়। অবশেষে পাত্রী হিসেবে পেয়ে গেলেন আফিয়াকে। আর এই আফিয়ার চরিত্রে অভিনয় করেছেন বলিউড তারকা আনুশকা শর্মা।

ধারনা করা হচ্ছে ত্রিভুজ প্রেমের গল্প নিয়েই নির্মিত হয়েছে ছবিটিতে। ছবিটিতে শাহরুখের আরেক প্রেমিকার চরিত্রে গ্ল্যামার নিয়ে হাজির হবেন ক্যাটরিনা কাইফ। ট্রেলারে বেশ জমকালো দেখা গেল ক্যাটকে।

ট্রেলারটি প্রকাশের ২৪ ঘন্টা না পার হলেও ইতোমধ্যে ইউটিউবে সাড়ে ৩ কোটিরও বেশি দর্শক এটি দেখে ফেলেছেন। যা রীতিমত অবাক করা ব্যাপার। ঝড় তো বটেই, কেউ কেউ বলছেন বলিউডে এখন শাহরুখ নামের তুফান বইছে।

এই ছবিতে একটি ক্যামিও চরিত্রে দেখা মিলবে প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর। এছাড়া আরও দেখা যাবে কাজল, রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট ও কারিশমা কাপুরকে। একটি গানে অতিথি চরিত্রে দেখা মিলবে সালমান খানেরও।

আনন্দ এল রায় পরিচালিত ‘জিরো’ ছবিটি আগামী ২১ ডিসেম্বর রুপালি পর্দায় মুক্তি দেয়া হবে।

দেখুন ট্রেলারটি : 

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *