আতিফ মাহমুদ সাজিদ গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা মনোনিত।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান এবং মহাসচিব জনাব  মির্জা  ফখরুল ইসলাম আলমগীর রংপুর বিভাগের গাইবান্ধা জেলা বিএনপির নতুন কমিটি অনুমোদন করেছেন ।

উক্ত গাইবান্ধা জেলা কমিটিতে সম্মানীত উপদেষ্টা পদে ঢাকা কলেজ ছাএ সংসদের  সাবেক নির্বাচিত সদস্য ও ভারপ্রাপ্ত সহ-সভাপতি(ভিপি), ছাএদল নেতা এবং বর্তমানে যুক্তরাষ্ট্র রিপাবলিকান পার্টির ন্যাশনাল কমিটির অন্যতম সদস্য জনাব আতিফ মাহমুদ ( সাজিদ ) কে মনোনীত করেছেন ।

জনাব আতিফ মাহমুদ সাজিদ স্থায়ী ভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও বাংলাদেশে গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অত্যন্ত সক্রিয় রয়েছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে অবৈধ হাসিনার হটাও কার্যক্রমে লাগাতার শক্তিশালী ভূমিকা রেখে চলেছেন।

এই গুরুত্বপূর্ন দ্বায়িত্ব পেয়ে জনাব সাজিদ দলের নেতৃত্বের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং পরম করুনাময় আল্লাহতায়ালার কাছে শোকর আদায় করেছেন।

 

Share this post

scroll to top