ফ্লোরিডায় ভিডিওগেমস টুর্নামেন্টে গোলাগুলিতে নিহত ৪

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি ভিডিওগেমসের টুর্নামেন্টে গোলাগুলিতে কমপক্ষে চারজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও বেশ কয়েকজন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে। খবর সিএনএনের।

স্থানীয় সময় রোববার বিকেলে ফ্লোরিডার জ্যাকসনভিলের একটি বিনোদন কমপ্লেক্সে এই ঘটনা ঘটে।

ঘটনার পর স্থানীয় একটি আইন প্রয়োগকারী সংস্থার প্রাথমিক রিপোর্টে বলা হয়, বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ১১ জন গুলিবিদ্ধ হয়েছেন, যাদের মধ্যে চারজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এছাড়া অনেককে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত এক সন্দেহভাজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তবে এ ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top