হজে গেলেন সাকিব আল হাসান

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ আগেই জানা গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে সিপিএল খেলবেন না সাকিব আল হাসান। দেশে ফিরে এসে তিনি যাবেন হজে।  এরপর সিরিজ শেষ করে এসে নানা ব্যস্ততায় কয়েকটা দিন কেটে গেলো। আঙ্গুলে অস্ত্রোপচার করাবেন কি করাবেন না- সেটা নিয়ে এক প্রস্থ কথা-বার্তা হয়ে গেলো।

এবার ঠিকই হজে গেলেন সাকিব আল হাসান। আজ নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে সাকিব নিজেই জানান এ তথ্য। সেই পোস্টে, হজ করতে গমন করার জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করছেন সাকিব। একই সঙ্গে ভক্ত-সমর্থকদের কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।

Share this post

scroll to top