টুথপেস্টেই ত্বকের যত্ন!

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ টুথপেস্ট কী কাজে লাগে? ভাবছেন এ কেমন বোকার মতো প্রশ্ন! টুথপেস্ট যে দাঁত মাজার কাজে ব্যবহৃত হয় সেতো সবাই জানে! মজার ব্যাপার হলো শুধু দাঁত নয়, ত্বকের পরিচর্যাতেও সমান কার্যকরী এই টুথপেস্ট! জেনে নিন ত্বকের কিছু সমস্যার সমাধানে টুথপেস্টের ব্যবহার।

Paste-2

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে টুথপেস্টের জুড়ি মেলা ভার। বাইরে যাবার আগে যদি ত্বকের যত্ন নেবার জন্য যথেষ্ট সময় না থাকে তাহলে ব্যবহার করুন টুথপেস্ট। সাধারণ ফেসওয়াসের মতোই টুথপেস্ট ব্যবহার করুন এবং প্রচুর পরিমাণে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন আর পেয়ে যান উজ্জ্বল ত্বক।

অতিরিক্ত দুশ্চিন্তা, পর্যাপ্ত বিশ্রামের অভাব, অনিদ্রা ইত্যাদি কারণেও অকালে ত্বকে বলিরেখা দেখা দিতে পারে। টুথপেস্টকে পানিতে মিশিয়ে পাতলা করে নিন। এবার মুখ, গলায়, ঘাড়ে এটির প্রলেপ লাগান। না শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। পেস্ট শুকিয়ে গেলে ভালো করে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত তিনদিন এভাবে টুথপেস্ট ব্যবহার করুন। বলিরেখার সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে।

Paste-3

ধুলো-ময়লা, দূষণ, মেকআপ ইত্যাদির কারণে ত্বকের লোমকূপ বন্ধ হয়ে। ফলে দেখা দেয় ব্ল্যাক হেডস। ব্ল্যাক হেডস-এর পূর্ববর্তী অবস্থা হলো হোয়াইট হেডস। এতে লোপকূপের ছিদ্র বন্ধ হয়ে যায়। যেসব জায়গায় এই হোয়াইট হেডস রয়েছে সেসব জায়গায় পুরু করে টুথপেস্টের প্রলেপ লাগান। শুকিয়ে গেলে খুঁটে খুঁটে তুলে ফেলুন। এরপর ভালো করে মুখ ধুয়ে ফেলুন। ফলাফল মিলবে চমকে দেওয়ার মতো।

ব্রণের সমস্যায়ও টুথপেস্ট দারুণ কার্যকরী। বিশেষ করে ব্যথাযুক্ত ব্রণের ক্ষেত্রে। রাতে ঘুমানোর আগে ব্রণের উপর টুথপেস্টের প্রলেপ লাগিয়ে ঘুমাতে যান। সকালে উঠে দেখবেন ব্রণের ফোলা ভাব অনেক কমে গিয়েছে আর ব্যথাও অনেক কম।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top