নতুন দিনে শাহরুখকন্যার নতুন ছবি

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাবার মতোই মিডিয়ার কৌতূহলের কেন্দ্রবিন্দুতে থাকেন শাহরুখ কন্যা সুহানা। প্রায় সময়ই ইন্টারনেট জগত মেতে ওঠে তাকে নিয়ে। মাতামাতি করবে নাই বা কেন? শাহরুখ খান আর গৌরী খানের সন্তান সুহানার সোশ্যাল মিডিয়া ফ্যান বা ফলোয়ারের সংখ্যাও যে নিছক কম নয়!

সম্প্রতি ভাইরাল হয়েছে অষ্টাদশী সুহানার নতুন একটি ছবি। এ ছবিতে দেখা যাচ্ছে সুহানা কোনো একটি পার্টিতে রয়েছেন। পরনে ধূসর টপ আর ডেনিম। ক্যামেরার দিকেই তাকিয়ে রয়েছেন তিনি।

Suhana

ছবি পোস্টের সঙ্গে সঙ্গেই কমেন্টের বন্যায় ভরে যাচ্ছে সুহানার ইনস্টগ্রাম অ্যকাউন্ট। এ মুহূর্তে সুহানা আর তার মা গৌরী নিউইয়র্কে ছুটি কাটাচ্ছেন।

কিছুদিন আগে মা-মেয়ের এমনই একটি ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবিতে একটি রেস্তোরাঁয় মা-মেয়েকে দেখা যায়। গৌরীর শেয়ার করা ছবিতে শাহরুখ লেখেন, ‘নিউ ইয়র্কে ভালো খবর আসতে যাচ্ছে।’

sonam-02

জুলাইয়ের গোড়ার দিকে শাহরুখ, গৌরী, সুহানা, আরিয়ান আর আব্রাম ইউরোপে ছুটি কাটাতে যান।

শাহরুখ গৌরীর দ্বিতীয় সন্তান সুহানা ইংল্যন্ডে আর্ডিংলি কলেজ থেকে ফাইনাল ইয়ারের পরীক্ষা দিচ্ছেন। আরিয়ান (২০) ক্যালিফোর্নিয়ায় ফিল্ম স্টাডিজ নিয়েই পড়াশোনা করছেন। আর একেবারে ছোট্ট পাঁচ বছরের আব্রাম মা-বাবার সঙ্গে মুম্বাইতেই থাকেন।

সুহানার বিশেষ কিছু ছবি-

sonam-03

sonam-04

sonam-05

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top