শেখ মুজিবের নামে নয়াদিল্লীতে সড়কের নামকরণ

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ শেখ মুজিবুর রহমানের নামে ভারতের রাজধানী নয়াদিল্লীর প্রাণকেন্দ্রের একটি সড়কের নামকরণ করা হয়েছে।

ভারতের নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের অনির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ যৌথভাবে এই সড়কের নামফলক উন্মোচন করেন।

নয়া দিল্লীর কনাট প্লেস-এর নিকটবর্তী এই স্থানটি ইতোপূর্বে ‘পার্ক স্ট্রিট’ নামে পরিচিত ছিলেন।

পিতার নামে ভারতের রাজধানীর একটি সড়কের নামকরণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান।

এর আগে দুই প্রধানমন্ত্রী যৌথভাবে বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক গ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী’-এর হিন্দি সংস্করণের মোড়ক উন্মোচন করেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বইয়ের হিন্দি সংস্করণ প্রকাশ করে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top