নিরাপত্তার কারণে বাংলাদেশে বৃটিশ কাউন্সিলের সকল কার্যক্রম বন্ধ ঘোষনা

bcb copy

 ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশে সাময়িকভাবে ব্রিটিশ কাউন্সিলের সব অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে।

নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থা অনূকুলে থাকা সাপেক্ষে শীঘ্রই আবার সবরকম কার্যক্রম চালু করা হবে।

বুধবার দুপুরে বিট্রিশ কাউন্সিলে হেড অব মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন আর্শিয়া আজিজ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরিচালক বারবারা উইকহ্যাম বলেন, আমরা লক্ষ্য করেছি, সাধারণ জনগণ নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং তাদের মধ্যে আতঙ্ক দিন দিন বাড়ছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top