মডেলিংয়েও ঝলমলে নওশীন

image_772_111584প্রিয়দর্শিনী অভিনেত্রী নওশীনকে মডেলিংয়ে খুবই কম দেখা গেছে। এতদিন খ- নাটক কিংবা ধারাবাহিক নিয়েই তুমুল ব্যস্ত ছিলেন তিনি। পাশাপাশি চলচ্চিত্রেও টুকটাক অভিনয় করেছেন। তবে দীর্ঘদিনের নীরবতা ভেঙে নতুন একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি। বিজয় রাকিন সিটির এই বিজ্ঞাপনটির নির্দেশনা দিয়েছেন আবু রায়হান জুয়েল। গতকাল ঢাকার উত্তরায় বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে।

নওশীন বলেন, বিজ্ঞাপনটিতে আমার উপস্থিতিটা খুবই আকর্ষণীয়। জুয়েল ভাই অনেক গুছিয়ে কাজ করেছেন। এর থিম এবং নির্মাণশৈলী আমার বেশ ভালো লেগেছে। আশা করি, দর্শকরা এখানে আমাকে নতুন রূপে খুঁজে পাবেন। নওশীন বাংলালিংকের বিজ্ঞাপনে প্রথমবার মডেল হয়েছিলেন। এরপর প্রাণ গুঁড়া মসলা এবং ফ্রেশ মিল্কসহ বেশ কয়েকটি বিজ্ঞাপনে মডেল হয়ে আলোচনার শীর্ষে চলে আসেন। তবে মাঝে কিছুদিন বিজ্ঞাপন থেকে একটু দূরেই ছিলেন। নওশীনের নতুন এই বিজ্ঞাপনটি আগামী মাস থেকে বিভিন্ন চ্যানেলে প্রচার হবে।

এদিকে, ক্যারিয়ারের শুরু থেকেই নওশীন বেছে বেছে কাজ করছেন। তাই নাটক ও ধারাবাহিকের সংখ্যা তার খুব বেশি নয়। তবে যেগুলোতেই তিনি অভিনয় করেছেন, তার প্রতিটিই দর্শকদের নজর কেড়েছে। বর্তমানে নওশীনের দুটি ধারাবাহিক নাটক প্রচার চলছে। এগুলো হলো নির্বিকার মানুষ ও আগুন খেলা। এছাড়া তার হাতে তিনটি চলচ্চিত্র রয়েছে। এর মধ্যে শফিকুল ইসলামের সুয়াচান পাখির কাজ দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। তাছাড়া শঙ্খ দাশগুপ্তের হ্যালো অমিত ছবিটি ইতোমধ্যে ছাড়পত্র পেয়েছে। অন্যদিকে, ডায়েল রহমানের দুদু মিয়া ছবিটির নিয়মিত শুটিং চলছে। এই ছবিতে নওশীনের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক আমিন খান। নওশীন বলেন, "দুদু মিয়া ইতিহাসনির্ভর চলচ্চিত্র। এই ছবিতে আমাকে দুদু মিয়ার ভালোবাসার মানুষ মোনা চরিত্রে দেখা যাবে। এর আগের ছবিগুলোর তুলনায় দুদু মিয়া পুরোপুরি ভিন্ন ধাঁচের। তবে সুয়াচান পাখিএবং হ্যালো অমিত নিয়েও আমি আশাবাদী। বছর পাঁচেক আগে নওশীন কালভৈরবী নামের আরেকটি ছবিতে অভিনয় করেছিলেন। ছবিটি পরিচালনা করেন শামীম আখতার। আগামীতে নাটক ও টেলিছবির পাশাপাশি চলচ্চিত্রেও নিয়মিত অভিনয়ের ইচ্ছা রয়েছে তার।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top