ঘর ভাঙ্গছে অভিনেত্রী রিচির

richi1তারকাদের ঘর ভাঙার খবর যেন আর নতুন কিছু নয়। হরহামেশাই ঘর ভাঙছে। আবার ঘর গড়ছেনও তারা। সম্প্রতি এমনই এক ঘরভাঙার গুঞ্জন ফের পাখা মেলেছে হাওয়ায়। এবার ঘর ভাঙছে অভিনেত্রী রিচি সোলায়মানের। রিচির স্বামী আমেরিকান প্রবাসী বাঙালি রাসেল মালিক সম্প্রতি মিডিয়ার কাছে এ খবর ফাঁস করেছেন।

জানা যায়, ইমেইল বার্তার মাধ্যমে তিনি রিচি সোলায়মান সম্পর্কে মিডিয়ার কাছে নানা ধরনের অশ্লীল মন্তব্য সহকারে তথ্য প্রদান করেন, এবং সম্পর্ক ভাঙার ব্যপারে ইঙ্গিত দেন।বিয়ের পর এক পুত্র সন্তানের মাও হন এই অভিনেত্রী। কিন্তু বিয়ের বছর দুই পার হতে না হতেই রিচি-রাসেকের সম্পর্কে ফাটল ধরে।

richi2সংবাদপত্র ও মিডিয়ার বরাতে অনেক গুঞ্জনই ভাসতে থাকে। এসব তো পুরান খবর। নতুন খবর হলো সম্প্রতি দেশের শীর্ষ স্থানীয় একটি অনলাইন সংবাদ মাধ্যমের এক বিনোদন প্রতিবেদককে ইমেল বার্তার মাধ্যমে রিচির স্বামী রাসেক মালিক জানান, তিনি রিচিকে তালাক দিতে যাচ্ছেন।বার্তায় অভিনেত্রী রিচি সম্পর্কে অনেক বাজে এবং অশ্লীল বক্তব্য পাঠান যা প্রকাশের যোগ্য নয়। তবে তিনি শুধু এতটুকু বলেন ঢাকার মিডিয়া সংশ্লিষ্ট ৩ জন প্রভাবশালীর সঙ্গে রিচির অনৈতিক সম্পর্ক রয়েছে। তবে তিনি তাদের নাম প্রকাশ করেননি।

এ প্রসঙ্গে রিচিকে বারবার ফোনে চেষ্টা করে মন্তব্য ‍কুড়োতে ব্যর্থ হলেও একটি অনলাইন গণমাধ্যমে রিচির দেয়া মন্তব্য ছিলো এমন-‘আমিও শুনেছি রাসেল অশ্লীল ভাষায় গালাগালি করে বিভিন্ন সংবাদ মাধ্যমে একটি মেইল পাঠিয়েছে। একজন মানুষ কতটা খারাপ হলে তার স্ত্রীকে নিয়ে এমন বাজে কথা বলতে পারে এটা সবার বোঝা উচিৎ। অনেক নিমর্ম সত্য আছে যা আমি সময় হলেই প্রকাশ করবো। তার বিষয়ে আমার কিছুই বলার নেই।’ রিচির বক্তব্যেও এ সম্পর্কের ভাঙনের ইঙ্গিত সুস্পষ্ট।

দু’বছর আগে বিয়ে হয় রিচি সোলায়মান ও আমেরিকা প্রবাসী বাঙালি রাসেক মালিক’র। অভিনয়ে ইস্তফা দিয়ে রিচিও গিয়েছিলেন দূর প্রবাসে। যদিও আসা যাওয়ায় ছিলেন তিনি। সম্পর্কের ফাটলের পর এক সন্তানকে নিয়ে রিচি বর্তমানে তার মায়ের বাসায় বসবাস করছেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top