এবার ‘টারজান’ সিনেমায় আরো খোলামেলা সানি লিয়ন !

sunny1টারজ়ানের গল্প মানেই শুরু থেকে শেষ পর্যন্ত কোনও কথা না বলে শুধু গিলে ফেলা। আফ্রিকার জঙ্গলে গোরিলাদের কাছে মানুষ হওয়া এই ছেলেটির অ্যাডভেঞ্চার যে কোনও বয়সের মানুষের কাছে চিরকাল প্রিয়। তা সেযুগে হোক বা এযুগে।

এবার সেই টারজ়ানকে রুপালি পর্দায় আনছেন রানা দাগ্গুবতি। জেনের ভুমিকায় থাকছেন বলিউডের এ সময়ের সেরা আবেদনময়ী অভিনেত্রী সানি লিওন।

জানা গেছে, ১৯৮৫ সালে বলিউডে ‘অ্যাডভেঞ্চার অফ টারজ়ান’ নামে একটি ছবি রিলিজ় হয়েছিলো বলিউডে। সেখানে টারজ়ান আর জেনের ভূমিকায় অভিনয় করেছিলেন হেমন্ত বিরজে ও কিমি কাটকর। আটের দশকের তুলনায় ‘অ্যাডভেঞ্চার অফ টারজ়ান’ ছিল বেশ সাহসী। সেই ছবিরই সিক্যুয়েল হতে চলেছে এটি। সাহসের অভাব যে এই ছবিতেও হবে না, তা স্টার কাস্টেই বেশ বোঝা যাচ্ছে।

 

রানার সঙ্গে এর আগে ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ করেছেন সানি। ফলে মনে হচ্ছে টারজ়ান করার সময় দু’জনেই বেশ সাবলীল থাকবেন। টারজানের এই ছবিটির নামও হতে পারে ‘অ্যাডভেঞ্চার অফ টারজ়ান’। ছবিটি পরিচালনা করার কথা রয়েছে সোহম শাহ’র। এর আগে তিনি ‘কাল’ ও ‘লাক’ পরিচালনা করেছেন।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *