নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশের ভবনে ভয়াবহ আগুনঃ নাশকতা নয় তো?

fire2রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশের ‘তাসফিয়া’ ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নেভানোর চেষ্টায় ভবনের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস কর্মীরা।

শুক্রবার বিকেল পৌনে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়।

 ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয় সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে একটি পাঁচতলা  ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে যায়।তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

তবে এই আগুন নাশকতার উদ্দেশ্যে লাগানো হয়ে থাকতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

 

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top