চট্টগ্রামে বিমানবাহিনীর হেলিকপ্টার দুর্ঘটনাঃগুরুতর আহত ৩

ctgapচট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এতে হেলিকপ্টারটির ২জন  পাইলট ও একজন  ইঞ্জিনিয়ার আহত হয়েছেন।  এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে জরুরি ভিত্তিতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হচ্ছে এবং অন্য দুইজনকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন বিমানবন্দরের এক কর্মকর্তা।

বিমানবাহিনীর এমই১৭ হেলিক্প্টারটি প্রশিক্ষণ মহড়া দেয়ার সময় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে পাইলট শাহ আমানতের রানওয়েতে জরুরী অবতরণ করার চেষ্টা করে। এসময় হেলিকপ্টারটিতে আগুন ধরে গিয়ে সেখানে থাকা তিনজনই গুরুতর আহত হন বলে বিমানবন্দরের ওই কর্মকর্তা জানান।

তবে বিমানবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোন বক্তব্য দেয়া হয়নি।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top