কারাগারে মির্জা ফখরুল গুরুতর অসুস্থঃ হাসপাতালে স্থানান্তর

mirzafবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাকে জরুরী ভিত্তিতে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পাঠানো হয়েছে।

 

হঠাৎ বেশ অসুস্থ বোধ করায় কারা চিকিৎসকদের পরামর্শে মঙ্গলবার সকালে মির্জা ফখরুলকে বিএসএমএমইউতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। কাশিমপুর কারাগার-২ এর কারাধ্যক্ষ নাসির আহমেদ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মির্জা ফখরুল বেশ অসুস্থ বোধ করায় কারা চিকিৎসকেরা পরীক্ষা শেষে তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।’

 

সকাল পৌনে আটটার দিকে কারাগারের একটি অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার বিএসএমএমইউতে পাঠানো হয়েছে বলে জানান তিনি। তবে মির্জা ফখরুলের অসুস্থতার ধরন সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানাননি নাসির আহমেদ।

 

চলতি বছরের ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাব থেকে সর্বশেষ মির্জা ফখরুল গ্রেপ্তার হন। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন। তার বিরুদ্ধে হরতাল-অবরোধের মত রাজনৈতিক কর্মসূচির সময় নাশকতার একাধিক মামলা রয়েছে।


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *