বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দফতরের দায়িত্ব নিলেন ড. আসাদুজ্জামান রিপন

RIPONবিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দফতরের দায়িত্ব নিয়েছেন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক  ড. আসাদুজ্জামান রিপন।

 

শুক্রবার বিকালে তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসে অফিস করেছেন। দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর গত ৪ এপ্রিল নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের তালা খোলার মধ্য দিয়ে দলীয় কার্যক্রম শুরু হয়।

 

এর দুইদিন পরে সেখান থেকে খালেদা জিয়াসহ বিএনপির নামে বিবৃতি ও শোকবার্তা গণমাধ্যমে পাঠানো হয়। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, রুহুল কবির রিজভী গ্রেপ্তারের পর কার্যত দলের দপ্তরের দায়িত্বে কেউই নেই। সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি দপ্তর দেখা শুনা করে আসছেন। তাকে সহায়তা করেন আরেক সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন।

 

শুক্রবার বাদ আসর কার্যালয় নীচ তলায় খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর দোয়া অনুষ্ঠান শেষে তিনি কার্যালয়ে প্রবেশ করেন। এবং দফতর ঘুরে দেখেন।

এর আগেও জনাব রিপন দফতরের দায়িত্ব পালন করেছিলেন। এদিকে কার্যালয়ে মূল ফটকের সামনে রেজিস্টার খাতা খোলা হয়েছে। কার্যালয়ে কারা প্রবেশ করছেন, তাদের নাম ঠিকানা ওই খাতা লিপিবদ্ধ করছে দলের অফিস কর্মীরা। জানা গেছে, নিরাপত্তার স্বার্থে খুব শিগগিরই কার্যালয়ে সিটি টিভি লাগানো হবে।


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *