‘বাকি জীবন খালেদা জিয়াকে কারাগারেই কাটাতে হবে’:মাহবুব উল আলম হানিফ

mahখালেদা জিয়ার রাজনীতির মৃত্যু হয়েছে। বাকি জীবন তাকে কারাগারেই কাটাতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

বৃহস্পতিবার বিকেল ৪ টায় খুলনা জেলা স্টেডিয়াম মাঠে খুলনা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে নিজ বক্তব্যে এ কথা বলেন তিনি।

হানিফ বলেন, ৫ জানুয়ারি খালেদা জিয়া নাটকীয়ভাবে ‘অবরুদ্ধ’ থেকে তথাকথিত হরতাল-অবরোধের নামে সন্ত্রাস ও জঙ্গিবাদের রাজত্ব কায়েম করতে চেয়েছিলেন। জনগণ হরতাল-অবরোধ প্রত্যাখ্যান করায় তিনি পেট্রলবোমা মেরে সাধারণ মানুষকে হত্যা করে প্রতিশোধ নিচ্ছেন।

খালেদাকে উদ্দেশ্য করে হানিফ বলেন, ‘জনগণ আপনাকে প্রত্যাখ্যান করেছে। তারা চায় আপনার মতো ‘খুনি’কে অবিলম্বে কারাগারে নেওয়া হোক। আপনি মানুষ হত্যা করবেন আর সুশীল সমাজ সংলাপের নাটক করবে, তা আর হবে না।’

দুপুর ১২টায় সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন- সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক এমপিসহ স্থানীয় মন্ত্রী ও এমপিরা।


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *