ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠকঃ বিষয় শেখ হাসিনার প্রত্যার্পন!

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  হঠাৎ ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। গতকাল সকালে ঢাকার ভারতীয় হাইকমিশনে দুই দেশের এই জ্যেষ্ঠ কূটনীতিকের সাক্ষাৎ হয়। তবে বৈঠকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

 

বার্তা সংস্থা ইউএনবির প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার মার্কিন দূতাবাসের একটি সূত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। তবে কী নিয়ে দুই কূটনীতিকের মধ্যে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি সূত্রটি। শুধু সকালে বৈঠক অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

চলতি বছরের ১২ জানুয়ারি ঢাকায় দায়িত্ব গ্রহণ করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। অন্যদিকে জুনে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেন দীনেশ ত্রিবেদী।

বিশ্লেষণধর্মী আলোচনার আগ্রহ তৈরি হয়েছে মূলত দুই দেশের বর্তমান কূটনৈতিক প্রেক্ষাপটের কারণে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে বাংলাদেশ। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন।

এদিকে আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। এমন পরিস্থিতিতে মার্কিন ও ভারতীয় কূটনীতিকের এই বৈঠককে কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Share this post

scroll to top