ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ চলতি বছরের অক্টোবর মাসের প্রথম তিনদিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। যা দেশীয় মুদ্রায় দুই হাজার ৫৩৩ কোটি ৮০ হাজার টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।
রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
আরিফ হোসেন জানান, গত বছরের অক্টোবর মাসের প্রথম তিনদিনে রেমিট্যান্স এসেছিল পাঁচ কোটি ৭০ লাখ ডলার।

