জাতিসংঘ অধিবেশনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  জাতিসংঘ অধিবেশনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট নগরে হোটেল স্টার প্যাসিফিকে জেলায় কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ‘ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের’ নেতাদের সঙ্গে মতবিনিময় এসব বলেন তিনি।

হুমায়ুন কবির বলেন, “নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা আছে।”

যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নে জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, বোয়িং কিনতে হবে, এটা কেউ চাপিয়ে দিচ্ছে না। চাহিদা আছে বলেই আমেরিকা থেকে বোয়িং কেনা হচ্ছে। প্রয়োজনে আরও কেনা হবে।

Share this post

scroll to top