জনগনের শ্রদ্ধা, ভালবাসা এবং আস্থায় ৪৯বছরে পদার্পন করল বিএনপি

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  সাহস, সংগ্রাম, ত্যাগ ও সাফল্যের ৪৮ বছর- বর্ণাঢ্য নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার বিভিন্ন স্থানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র‍্যালি, সমাবেশ, বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণসহ নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে অংশ নেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি থেকে বক্তারা- গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।  

 কুমিল্লার দাউদকান্দিতে র‍্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এমপি। 

তিনি বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতন ঘটিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এদেশে শান্তির দূত হয়ে এসেছেন। রাজনৈতিক প্রতিহিংসা ও ভয়ের রাজনীতির বিপরীতে তিনি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার রাজনীতি চালু করেছেন। তিনি আরও বলেন, সর্বাত্মক গণঅভ্যুত্থানের পর সব দেশেই অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয়, আমাদেরও সে পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে। সেই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলস কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে জনগণ এর সুফল পেতে শুরু করেছে। কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আবুল হাশেমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। 

অনুষ্ঠানে বিএনপি নেতা এমএ লতিফ ভূঁইয়া, নূর মোহাম্মদ সেলিম সরকার, ভিপি জাহাঙ্গীর আলম, আলহাজ জসিম উদ্দিন আহমেদ, পিটার চৌধুরী, রমিজউদ্দিন লন্ডনী, সালাহউদ্দিন সরকার, দিলারা শিরীন, কাউসার আলম সরকার, আবদুস সাত্তার, এনামুল হক সফর তালুকদার, মো. কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।  

বগুড়ায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এমপি। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। 

এ সময় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা এবং মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। 

যশোরে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পতাকা উত্তোলন করেন। 

এ সময় জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আনিসুর রহমান মুকুলসহ অন্যরা উপস্থিত ছিলেন। এদিকে জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের নেতৃত্বে বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের কবর জিয়ারত করা হয়। 

সুনামগঞ্জে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের কলিমউদ্দিন আহমেদ মিলন এমপি, বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল এমপি। 

এ সময়  জেলা বিএনপির নির্বাহী কমিটির  সদস্য অ্যাড. আব্দুল হক, অ্যাডভোকেট শেরেনুর আলী, নাদির আহমেদ, সাইফুল্লাহ হাসান জুনেদ উপস্থিত ছিলেন। 

নাটোরে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ-সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ। বক্তব্য দেন, দুলুর সহধর্মিণী ছাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান খান চৌধুরী বাবুল।  

বালিয়াকান্দিতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন খান। প্রধান অতিথি ছিলেন এমপি হারুন অর রশিদ বক্তব্য দেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মসিউল আজম চুন্নু।

 

নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে কোম্পানীগঞ্জ উপজেলা, বসুরহাট পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন।

 

সমাবেশে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল আলম শিকদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৫ আসনের এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম। 

বসুরহাট পৌরসভার সাবেক মেয়র কামাল উদ্দিন চৌধুরী, সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর আলম, বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন। 

বিশ্বনাথে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী। 

জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারি। দিনব্যাপী এসব অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহবায়ক এমএ ওহাব, শহর বিএনপির সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল উপস্থিত ছিলেন। 

জয়পুরহাটে কালাইয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

বৃক্ষ রোপণ কর্মসূচিতে ছিলেন- ইউএনও ফয়সাল আহমেদ, বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন ফকির, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনিছুর রহমান তালুকদার, উপজেলা যুগ্ম আহবায়ক মওদুদ আলম।  

কুড়িগ্রামের উলিপুরে পৌর বিএনপির সদস্য সচিব সোলায়মান আলী পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিঞা, যুগ্ম আহবায়ক অধ্যক্ষ ওবায়দুল রহমান বুলবুল, উপজেলা মহিলা দলের সভানেত্রী রীনা বেগম। 

 

কুড়িগ্রামে জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। এছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য-সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক প্রমুখ। 

 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শোভাযাত্রা শেষে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন সরকার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল।

লক্ষ্মীপুরে র‍্যালিতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনে সংসদ-সদস্য আবুল খায়ের ভূঁইয়া। সদর পশ্চিম উপজেলা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন বিটু পাটওয়ারীর নেতৃত্বে র্যালিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য আব্দুল করিম ভূঁইয়া মিজান, দালাল বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান সোহেল। 

বাবুগঞ্জে আলোচনা সভায় বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্থায়ী কমিটির সদস্য ও সংসদ-সদস্য জয়নুল আবেদিন, উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহমেদ খান, সদস্য সচিব অহিদুল ইসলাম  প্রিন্স, শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন।

পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ুন সিকদারের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপি সভাপতি গাজী মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী।

ভোলার মনপুরায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ও জেলা বিএনপির সদস্য ডা. কামাল উদ্দিন, সহসভাপতি আবদুল খালেক সেলিম মোল্লা, সহসভাপতি হাজী নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর। 

ঝালকাঠিতে র‍্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. এসএম জিয়াউদ্দিন হায়দার। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, সংরক্ষিত নারী আসনের সংসদ-সদস্য জীবা আমিনা আল গাজী। 

জেলা বিএনপির আহবায়ক মো. সৈয়দ হোসেনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন। 

 

মোহনগঞ্জে র‍্যালিতে উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। 

 

দশমিনায় র‍্যালি শেষে পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল আলীম তালুকদার, সহসভাপতি মোফাজ্জেল হোসেন, ওহাব হোসেন চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক ফখরুজ্জামান বাদল।

নেত্রকোনায় জেলা বিএনপির সভাপতি সংসদ-সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সংসদ-সদস্য ড. রফিকুল ইসলাম হিলালীর পরিচালনায় আলোচনা সভা হয়েছে। এতে সাবেক যুগ্ম আহবায়ক বজলুর রহমান পাঠান, জেলা কৃষক দলের সভাপতি সালাহউদ্দিন খান মিল্কী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন বক্তব্য দেন। 

নেত্রকোনার কলমাকান্দায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের, সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি চাঁন মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক জহিরুল ইসলাম।  

চাঁদপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সম্পাদক সলিম উল্যা সেলিম, সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, পৌর সভাপতি মো. আক্তার হোসেন মাঝি, সদর সভাপতি শাহজালাল মিশন।

খাগড়াছড়িতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়া এমপি। জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার।

রাণীনগরে সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী। সঞ্চালনায় ছিলেন, সাধারণ সম্পাদক মোসারব হোসেন ও সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন। প্রধান অতিথি ছিলেন এমপি এসএম রেজাউল ইসলাম রেজু।

কমলনগরে কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান। 

বদলগাছীতে সভায় উপজেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বক্তব্য দেন। 

সুজানগরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি একেএম সেলিম রেজা হাবিব। বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক এবিএম তৌফিক হাসান, পৌর সভাপতি কামাল হোসেন বিশ্বাস, কৃষকদলের সাবেক সম্পাদক আনিছুর রহমান খোকন বক্তব্য দেন।

 

সিংড়ায় সভায় প্রধান অতিথি ছিলেন এমপি অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। পৌর বিএনপির সদস্য আলী আজগর খানের সভাপতিত্বে ও থানা বিএনপির সদস্য রফিকুল ইসলাম বুলেটের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম, কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল।

 

বেনাপোলে সভায় বক্তব্য দেন স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন সভাপতি তবিবুর রহমান তবি ও সাধারণ সম্পাদক মো. সহিদ আলী।

উপস্থিত ছিলেন ইউনিয়নের যুগ্ম সম্পাদক মো. আব্দুল মজিদ, মো. জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইদ্রিস আলী ডাক্তার।

সাঁথিয়ায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি কেএম মাহবুব মোর্শেদ জ্যোতির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি মনোনীত এমপি প্রার্থী ভিপি শামসুর রহমান।

বক্তৃতা করেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফজলুল বারি শান্টু, শাহজাহান আলী, পৌর বিএনপির সাবেক আহবায়ক সিরাজুল ইসলাম বন্দে। 

চিলমারীতে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল বারি সরকার, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম স্বপন, সদস্য সচিব আবু হানিফা, যুগ্ম আহবায়ক মো. সাদাকাত হোসেন সাজু, মো. ফজলুল হক, আনোয়ারুল ইসলাম বাবলু, জোবাইদুল ইসলাম সুইট, শাহ আলম সবুজ।

তিতাসে র‍্যালিতে প্রধান অতিথি ছিলেন, এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূঁইয়া, সম্পাদক মেহেদি হাসান সেলিম ভূঁইয়া, সাবেক সভাপতি সালাহউদ্দিন সরকার। 

ময়মনসিংহে মহানগর বিএনপি আয়োজিত র‍্যালির নেতৃত্ব দেন সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। পৃথক র‍্যালির নেতৃত্ব দেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, সদস্য সচিব ও সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন ও  ফখরউদ্দিন আহমেদ বাচ্চু এমপি। অন্য র‍্যালিতে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক রতন আকন্দ উপস্থিত ছিলেন। শেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন এমপি ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।  

পটুয়াখালীতে সভায় জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মাকসুদ আহমেদ পান্নার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক ওয়াহিদ সরোয়ার কালাম। 

 

ভূঞাপুরে উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তাফার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু। বক্তব্য দেন- উপজেলা বিএনপির সম্পাদক সেলিমুজ্জামান সেলু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুবক্কর তালুকদার মোংলা। 

 

গফরগাঁওয়ে সভায় প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাবেক সম্পাদক শেখ মোহাম্মদ ইসহাক, সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম আনসার উদ্দিন। 

রায়পুরায় জনসভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহসম্পাদক এবং সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ফয়জুর রহমান। 

এ সময় নরসিংদী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমএন জামান উপস্থিত ছিলেন। 

ভান্ডারিয়ায় সভায় প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। উপজেলা বিএনপির সম্পাদক মো. মনির হোসেন আকনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, পৌর বিএনপির আহবায়ক আ. মান্নান হাওলাদার। 

বোরহানউদ্দিনে সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে র‍্যালি হয়েছে। বড়লেখায় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক আব্দুস সহিদ খান ও পৌর সম্পাদক আব্দুল হাফিজ ললনের যৌথ সঞ্চালনায় সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু প্রমুখ। 

মাদারীপুরে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহবায়ক জাফর আলী মিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হাওলাদার। 

চরফ্যাশনে কর্মসূচিতে অংশ নেন- উপজেলা বিএনপির সাবেক সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, সাবেক সহসভাপতি হেলাল উদ্দিন টিপু, সাবেক সহসভাপতি কয়ছর আহমেদ কমল।

সাভারে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এ সময় সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, ঢাকা জেলার সাবেক যুগ্মসাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম, পৌর সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান উপস্থিত ছিলেন।  

সোনারগাঁয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। বক্তব্য দেন উপজেলা বিএনপির সম্পাদক মো. মোশারফ হোসেন, সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহসভাপতি রফিকুল ইসলাম। 

 

নবাবগঞ্জে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম, সহসভাপতি আবু শফিক খন্দকার মাসুদ, সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম। 

 

কালিয়াকৈরে সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিন। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় শ্রমবিষয়ক সহসম্পাদক হুমায়ুন কবির খান। 

জনগণের আস্থাই বিএনপির মূল শক্তি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য আমানউল্লাহ আমান। কেরানীগঞ্জের ঘাটারচরে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

তিনি আরও বলেন, বিএনপি একটি জনবান্ধব দল। মানুষের সুখে-দুঃখে পাশে থেকে জনগণের আস্থা আরও দৃঢ় করতে হবে। জনগণের সমর্থন নিয়েই আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে।

নওগাঁয় প্রধান অতিথি শোভাযাত্রার নেতৃত্ব দেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ-সদস্য জাহিদুল ইসলাম ধলু।

উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র নজমুল হক সনি, জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নূর ই আলম মিঠু। 

ফেনীতে সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ-সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন। জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।  

 

Share this post

scroll to top