বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এগিয়েই যাচ্ছে :পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক এগিয়েই যাচ্ছে।

তিন দিনের সফরে দিল্লি থেকে বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ঢাকায় এসে পৌঁছান সার্জিও গর। এরপর সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর সার্জিও গর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লেখেন, ‘বাংলাদেশে আমার প্রথম সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক আরো জোরদার করতে একসাথে কাজ করার বিষয় নিয়ে আলোচনা করে আমি আনন্দিত। অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে।’

এদিকে, বৈঠকের পর সাংবাদিকদের সাথে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তখন তার কাছে জানতে চাওয়া হয় যে সার্জিও গরের সাথে বাংলাদেশের বৈদেশিক নীতি বা যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পৃক্ততা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। উত্তরে মন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের সাথে বর্তমান সরকার প্রথম দিন থেকেই সম্পর্ক রাখছে। এটি একটি বৈঠকেই সীমাবদ্ধ নয়। আমরা সব স্তরেই সম্পর্কটা রাখছি এবং এটা এগিয়েই যাচ্ছে।’

রোহিঙ্গা ইস্যু নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা–প্রসঙ্গে তিনি বলেন, ‘রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বাংলাদেশ যে সাহায্য পায়, তার অর্ধেকের বেশি আসে যুক্তরাষ্ট্র থেকে। এ নিয়ে মিয়ানমারের ওপর চাপ দেয়ার বিষয়ে আমরা আলোচনা করিনি। আমরা আশা করব যে যুক্তরাষ্ট্রের সাহায্য অব্যাহত থাকবে।

Share this post

scroll to top