৫দিনের সরকারি সফরে তুরস্কে গেলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তুরস্ক সরকারের আমন্ত্রণে আজ রোববার পাঁচ দিনের সরকারী সফরে তুরস্কে গমন করেছেন।

সফরকালে সেনাবাহিনীর প্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন। এছাড়া বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষাবিষয়ক দ্বিপক্ষীয় সম্পর্ক অধিকতর উন্নয়ন ও জোরদারের লক্ষ্যে তিনি তুরস্কের সশস্ত্র বাহিনী ও প্রতিরক্ষাসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। 

আজ রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

 

 

 

 

 

 

Share this post

scroll to top